আল্লাহুম্মা আসলামতু নাফসী ইলাইকা, ওয়া ফাউওয়াদতু আমরী ইলাইকা, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহী ইলাইকা, ওয়া আলজা’তু যাহরী ইলাইকা, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, লা মালজাআ ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আমানতু বিকিতাবিকাল্লাযী আনযালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা।
বারা ইবনে আযিব (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেছেন, যখন তুমি বিছানায় শোয়ার ইচ্ছা করবে, তখন নামাযের ওযুর মতো ওযু করবে। তারপর ডান কাতে শুয়ে বলবে...
اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
উচ্চারণ
অনুবাদ
হে আল্লাহ! আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম, আমার সব কাজ আপনার ওপর ন্যস্ত করলাম, আমার চেহারা আপনার দিকে ফিরালাম এবং আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে আপনার আশ্রয় নিলাম। আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই এবং আপনার পাকড়াও থেকে বাঁচার কোনো জায়গা নেই। আপনি যে কিতাব নাজিল করেছেন আমি তার ওপর ঈমান আনলাম এবং আপনি যে নবী পাঠিয়েছেন তাঁর ওপর ঈমান আনলাম।
ফযিলত ও গুরুত্ব
নবী (সাঃ) বলেছেন, যদি তুমি ওই রাতে মারা যাও, তবে তুমি ফিতরাতের (ইসলামের) ওপর মারা যাবে। আর এগুলোকে তোমার রাতের শেষ কথা বানাও।
রেফারেন্স:সহীহ বুখারী: ৬৩১৫