hadith book logo
হোমদোয়া ভান্ডারঘুম ও জাগরণঘুমানোর আগে আয়াতুল কুরসী পাঠ
১০
ঘুমানোর সময়শয়তান থেকে সুরক্ষার আমল

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে শয়তান তাকে বলেছিল, যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসী পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। নবী (সাঃ) এটি শুনে বললেন, সে মিথ্যাবাদী হলেও তোমাকে সত্য কথা বলেছে।

اَللَّهُ لَآ إِلٰهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُۥ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِى يَشْفَعُ عِنْدَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيمُ
উচ্চারণ

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা তা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাউম, লাহূ মা ফিস্ সামাওয়াতি ওয়ামা ফিল আরদ্বি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহূ ইল্লা বিইযনিহী, ইয়ালামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহীতূনা বিশাইয়িম মিন ইলমিহী ইল্লা বিমা শা-আ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ্বা, ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।

অনুবাদ
আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান ও যমীনে যা কিছু আছে সব তাঁরই। কে সে, যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। তাঁর জ্ঞানের সামান্যতম অংশও কেউ আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর কুরসী আসমান ও যমীনকে পরিবেষ্টন করে আছে এবং এ দুটির রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। তিনি সুউচ্চ, মহান।
রেফারেন্স:সহীহ বুখারী: ২৩১১