hadith book logo
হোমদোয়া ভান্ডারঘুম ও জাগরণরাতে ঘুম ভেঙে গেলে পড়ার দোয়া
১৬
ঘুম থেকে জাগরণরাতে ঘুম ভেঙে গেলে করণীয়

উবাদাহ ইবনে সামিত (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে এই দোয়াটি পড়বে এবং এরপর বলবে 'আল্লাহুম্মাগফিরলী' (হে আল্লাহ আমাকে ক্ষমা করুন) অথবা কোনো দোয়া করবে, তবে তার দোয়া কবুল করা হবে। আর যদি সে ওযু করে সালাত আদায় করে, তবে তার সালাত কবুল হবে।

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، الْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
উচ্চারণ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। আলহামদু লিল্লাহি, ওয়া সুবহানাল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অনুবাদ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসাও তাঁরই। তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ পবিত্র, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
ফযিলত ও গুরুত্ব

অতঃপর বলে, 'আল্লাহুম্মাগফিরলী' ‘‘হে আল্লাহ্! আমাকে ক্ষমা করুন।’’ বা (অন্য কোন) দু‘আ করে, তাঁর দু‘আ কবূল করা হয়। অতঃপর উযূ করে (সালাত আদায় করলে) তার সালাত কবূল করা হয়।

রেফারেন্স:সহীহ বুখারী: ১১৫৪