hadith book logo
হোমদোয়া ভান্ডারসালাতের পরবর্তী জিকিরযিকর ও শুকরিয়া আদায়ের দোয়া
১
সালাতের পরবর্তী জিকিরসালাতের পর আল্লাহর যিকর ও শুকরিয়া আদায়ের তাওফীক চাওয়ার দোয়া

মুআয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) তার হাত ধরে বললেন, হে মুআয! আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক সালাতের পর এই দোয়াটি পড়তে ভুলো না...

اَللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ

আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।

অনুবাদ
হে আল্লাহ! আপনার যিকর করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং আপনার সুন্দর ইবাদত করতে আমাকে সাহায্য করুন।
রেফারেন্স:আবু দাউদ: ১৫২২, নাসায়ী: ১৩০৩