hadith book logo

সহিহ ফাযায়েলে আমল: হাদিস ৫৪

২. ফাযায়িলে কালেমা

صحيح فضايل امل

২/৬ পরিচ্ছেদঃ

‘লা ইলাহা ইল্লাল্লাহ’- বলার ফাযীলাত

৫৪
সহিহ ফাযায়েলে আমল
সহিহ হাদিস
মিক্বদাদ ইবনু আসওয়াদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ)- কে বলতে শুনেছি : যমীনের উপর এমন কোন মাটির ঘর বা তাঁবু অবশিষ্ট থাকবে না যেখানে মহান আল্লাহ্ ইসলামের কালেমা (হুকুমাত) প্রবেশ না করাবেন। যারা মানবে তাদেরকে কালেমার অধিকারী (অনুসারী) হিসেবে সম্মানিত করবেন এবং যারা মানবে না তাদেরকে অপদস্থ করবেন। অতঃপর তারা (জিযিয়া দিয়ে) মুসলিমদের অধীনস্থ হয়ে থাকবে। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সানাদ সহীহ : আহমাদ হা/২৩৮১৪