মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
আসসালামু আলাইকুম,
এই ওয়েবসাইটটি নিয়মিত চালু রাখতে প্রতি মাসেই সার্ভার ও টেকনিক্যাল খরচ বহন করতে হয়। দুঃখজনকভাবে বর্তমানে এই খরচ বহন করার মতো পর্যাপ্ত ফান্ড আমাদের নেই।
🌿 আপনার একটি দান হতে পারে অসংখ্য মানুষের হিদায়াতের মাধ্যম
Hadith.one–এ প্রতিটি হাদিস পড়া, শেখা ও শেয়ার করার মাধ্যমে আপনি হতে পারেন সদকাহ জারিয়াহর অংশীদার।
🤲 আল্লাহর রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে এই দাওয়াহ প্ল্যাটফর্মটি চালু রাখতে সাহায্য করুন।
🔗 আজই দান করুন এবং এই খিদমতের সাথে যুক্ত থাকুন
জাযাকাল্লাহু খাইরান,
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
১/৪৭ পরিচ্ছেদঃ উযুর অঙ্গসমূহ একবার দু’বার বা তিনবার করে ধৌত করা
৩৩৪২
সহিহ হাদিস
সোশ্যাল মিডিয়ায় হাদিস শেয়ার করুন
Or Copy Link
https://hadith.one/bn/ibn-majah:3342
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا حُمَيْدُ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَنَعَتْ أُمُّ سُلَيْمٍ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ خُبْزَةً وَضَعَتْ فِيهَا شَيْئًا مِنْ سَمْنٍ ثُمَّ قَالَتِ اذْهَبْ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَادْعُهُ قَالَ فَأَتَيْتُهُ فَقُلْتُ أُمِّي تَدْعُوكَ . قَالَ فَقَامَ وَقَالَ لِمَنْ كَانَ عِنْدَهُ مِنَ النَّاسِ " قُومُوا " . قَالَ فَسَبَقْتُهُمْ إِلَيْهَا فَأَخْبَرْتُهَا فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ " هَاتِي مَا صَنَعْتِ " . فَقَالَتْ إِنَّمَا صَنَعْتُهُ لَكَ وَحْدَكَ . فَقَالَ " هَاتِيهِ " . فَقَالَ " يَا أَنَسُ أَدْخِلْ عَلَىَّ عَشْرَةً عَشْرَةً " . قَالَ فَمَا زِلْتُ أُدْخِلُ عَلَيْهِ عَشْرَةً عَشْرَةً فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَكَانُوا ثَمَانِينَ .
আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, উম্মু সুলাইম (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য রুটি তৈরি করলেন এবং তাতে কিছু ঘি ঢেলে দিলেন। অতঃপর তিনি (আমাকে) বলেন, তুমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট যাও এবং তাঁকে দাওয়াত দাও। রাবী বলেন, আমি তাঁর নিকট উপস্থিত হয়ে বললাম, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন। রাবী বলেন, আমি তাদের আগেই বাড়ি পৌঁছে মাকে এ কথা জানালাম। ইতোমধ্যে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এসে বলেন, তুমি যা তৈরি করেছো, তা নিয়ে এসো। মা বলেন, আমি তো মাত্র আপনার একার পরিমাণ খাবার তৈরি করেছি। তিনি বলেন, তাই দাও। তিনি আরও বলেনঃ হে আনাস! দশজন দশজন করে আমার কাছে ভেতরে পাঠাও। তিনি বলেন, আমি দশজন দশজন করে তাঁর নিকট পাঠাতে থাকি। তারা সবাই আহার করলেন, এমনকি সবাই পরিতৃপ্ত হলেন, আর তারা ছিলেন আশিজন। [৩৩৪২]
[৩৩৪২] সহীহুল বুখারী ৩৫৭৮, ৫৩৮১, ৫৪৫০, ৬৬৮৮, মুসলিম ২০৪০, মুয়াত্তা মালেক ১৭২৫। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী উসমান বিন আবদুর রহমান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তা দলীলযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইমাম বুখারী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। উক্ত হাদিসটি সহীহ কিন্তু উসমান বিন আবদুর রহমান এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৩২ টি শাহিদ হাদিস রয়েছে, ১ টি জাল, ১৪ টি খুবই দুর্বল, ৪৩ টি দুর্বল, ৮১ টি হাসান, ৯৩ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৩৫৮৭, ৫৩৮১, ৫৪৫০, ৬৬৮৮, মুসলিম ২০৪১, ২০৪২, তিরমিযি ৩৬৩০, দারিমী ৪৩, মুয়াত্তা মালিক ১৭২৪, আহমাদ ১২০৮২, ১২৮৭০, ১৩০১৫, ১৩১৩৫, ১৪৬১০, ১৪৬২৭, মু'জামুল আওসাত ২৭৬৫, ২৯০৭, ৩১০৫, ৩২৭৬, ৩৯৭৫।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
সংকলকঃ আল-হাফিয আবূ আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইয়াযীদ ইবনু আবদুল্লাহ ইবনু মাজাহ আল-কাযবীনী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ৪৩৪১ টি। প্রকাশনী : হুসাইন আল মাদানী... See More
সুনানে ইবনে মাজাহ
সংকলকঃ আল-হাফিয আবূ আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইয়াযীদ ইবনু আবদুল্লাহ ইবনু মাজাহ আল-কাযবীনী (রহঃ)। মোট হাদীস সংখ্যা : ৪৩৪১ টি। প্রকাশনী : হুসাইন আল মাদানী প্রকাশনী। অনুবাদ ও সম্পাদনাঃ তাওহীদ পাবলিকেশন্স অনুবাদ ও গবেষণা বিভাগ।
সুনান ইবনে মাজাহ (সুনান বা সুনান ইবনে মাজাহ নামেও পরিচিত) হল মুসলিম পণ্ডিত মুহাম্মাদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ। এটি ছয়টি প্রধান হাদিস সংগ্রহের একটি হিসাবে বিবেচিত হয় এবং সারা বিশ্বের মুসলমানদের দ্বারা ব্যাপকভাবে সম্মানিত এবং অধ্যয়ন করা হয়।
সুনানে ৪০০০ টিরও বেশি হাদিস রয়েছে যা ইসলামী বিশ্বাস, অনুশীলন এবং আইনী বিধি-বিধান সহ বিস্তৃত বিষয়গুলিকে কভার করে। এটি ৩৭ টিরও বেশি অধ্যায়ে সংগঠিত, যার প্রতিটি একটি নির্দিষ্ট বিষয়ে ফোকাস করে।
এই সদাকা জারিয়ায় অংশীদার হোন
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।