আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১১২
১. ঈমান
اللؤلؤ و المرجان
১/৫৯ পরিচ্ছেদঃ
আল্লাহ তা‘আলার বাণীর অর্থঃ অবশ্যই তিনি [মুহাম্মাদ (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম)] তাকে [জিবরীল (‘আ.)-কে] আরেকবার নাযিল অবস্থায় দেখেছেন আর নাবী (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম) কি মি‘রাজের রজনীতে তার পালনকর্তাকে দেখেছেন।
১১২
আল লু'লু ওয়াল মারজানحديث عَائِشَةَ قَالَتْ مَنْ زَعَمَ أَنَّ مُحَمَّدًا رَأَى رَبَّهُ فَقَدْ أَعْظَمَ، ولكِنْ قد رَأى جِبْرِيلَ فِي صُورَتِهِ، وَخَلْقُهُ سَادٌّ مَا بَيْنَ الأُفُقِ
‘আয়িশাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি মনে করবে যে, মুহাম্মদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর রবকে দেখেছেন, সে ব্যক্তি মহা ভুল করবে। বরং তিনি জিব্রাঈল (‘আ.)-কে তাঁর আসল আকার ও চেহারায় দেখেছেন। তিনি আকাশের দিকচক্রবাল জুড়ে অবস্থান করছিলেন। (বুখারী পর্ব ৫৯ : /৭ হাঃ ৩২৩৪, মুসলিম ১/৭৭ হাঃ ১৭৭)