আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১১২৭
৩১. কুড়িয়ে পাওয়া বস্তু
اللؤلؤ و المرجان
১/৩ পরিচ্ছেদঃ
ঈমানের বর্ণনা যার মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে।
১১২৭
আল লু'লু ওয়াল মারজানحديث أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ، فَمَا بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ، وَلاَ يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ
আবূ শুরায়হ্ কা‘বী (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ বলেনঃ যে ব্যক্তি আল্লাহ্তে ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন মেহমানের সম্মান করে। মেহমানের সম্মান একদিন ও একরাত। আর সাধারণ মেহমানদারী তিনদিন ও তিনরাত। এরপরে (তা হবে) ‘সদাকাহ’। মেযবানকে কষ্ট দিয়ে তার কাছে মেহমানের অবস্থান হালাল নয়। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৮৫ হাদীস নং ৬১৩৫; মুসলিম ৩১/৩, হাঃ ৪৮)