আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১২০৫
৩৩. ইমারাত বা নেতৃত্ব
اللؤلؤ و المرجان
১/৭ পরিচ্ছেদঃ
‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলা ঈমানের প্রথম।
১২০৫
আল লু'লু ওয়াল মারজানحديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: السَّمْعُ وَالطَّاعَةُ عَلَى الْمَرْءِ الْمُسْلِمِ فِيمَا أَحَبَّ وَكَرِهَ، مَا لَمْ يُؤْمَرْ بِمَعْصِيَةٍ؛ فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ
আবদুল্লাহ্ বিন ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যতক্ষণ পর্যন্ত আল্লাহ্র নাফরমানীর নির্দেশ দেয়া না হয়, ততক্ষণ পছন্দনীয় ও অপছন্দনীয় সব বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য তার মান্যতা ও আনুগত্য করা কর্তব্য। যখন নাফরমানীর নির্দেশ দেয়া হয়, তখন আর কোন মান্যতা ও আনুগত্য নেই। (বুখারী পর্ব ৯৩ অধ্যায় ৪ হাদীস নং ৭১৪৪; মুসলিম ৩৩/৮, হাঃ ১৮৩৯)