আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১২০৯
৩৩. ইমারাত বা নেতৃত্ব
اللؤلؤ و المرجان
১/৮ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি নিঃসন্দেহ ঈমান সহকারে আল্লাহ্র সাথে মিলিত হবে সে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম তার জন্য হারাম করে দেয়া হবে।
১২০৯
আল লু'লু ওয়াল মারজানحديث ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَتَكونُ أُثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا قَالُوا: يَا رَسُولَ اللهِ فَمَا تَأْمُرُنَا قَالَ: تُؤَدُّونَ الْحَقَّ الَّذِي عَلَيْكمْ وَتَسْأَلُونَ اللهَ الَّذِي لَكمْ
ইব্নু মাস‘ঊদ (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শীঘ্রই স্বজনপ্রীতির বিস্তৃতি ঘটবে এবং এমন ব্যাপার ঘটবে যা তোমরা পছন্দ করতে পারবে না। সহাবীগণ বললেন, হে আল্লাহ্র রাসূল! ঐ অবস্থায় আমাদের কী করতে বলেন? নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে আর তোমাদের প্রাপ্য আল্লাহ্র কাছে চাইবে। (বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৫ হাদীস নং ৩৬০৩; মুসলিম ৩৩/১০, হাঃ ১৮৪৩)