hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১২১

১. ঈমান

اللؤلؤ و المرجان

১/৬৫ পরিচ্ছেদঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম )-এর গোপনীয় বিশেষ প্রার্থনা যা হবে তাঁর উম্মাতের জন্য শাফা‘আত কামনা।

১২১
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ، فَأُرِيدُ، إِنْ شَاءَ اللهُ، أَنْ أَخْتَبِيَ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ
আবূ হুরায়রাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রত্যেক নাবীর একটি (বিশেষ) দু‘আ রয়েছে। আমার সে দু‘আটি ক্বিয়ামাতের দিন আমার উম্মাতের শাফা‘আতের জন্য লুকিয়ে রাখার ইচ্ছে করছি ইনশা আল্লাহ্। (বুখারী পর্ব ৯৭ : /৩১ হাঃ ৭৪৭৪, মুসলিম ১/৮৬ হাঃ ১৯৮)