‘আবদুল্লাহ (রাঃ) বললেন, একদা আমি একটি সাপ মারার জন্য তার পিছু ধাওয়া করছিলাম। এমন সময় আবূ লুবাবা (রাঃ) আমাকে ডেকে বললেন, সাপটি মেরো না। তখন আমি বললাম, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাপ মারার জন্য আদেশ দিয়েছেন। তিনি বললেন, এরপরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে সাপ ঘরে বাস করে থাকে যাকে ‘আওয়ামির’ বলা হয় এমন সাপ মারতে নিষেধ করেছেন।
অন্য বর্ণনায় রয়েছে, ইবনু ‘উমার (রাঃ) বলেছেন, আমাকে দেখেছেন আবূ লুবাবা (রাঃ) অথবা যায়দ ইব্নু খাত্তাব (রাঃ)। (বুখারী পর্ব ৫৯ অধ্যায় ১৪ হাদীস নং ৩২৯৭-৩২৯৯; মুসলিম ৩৯/৩৯ হাঃ ২২৩৩)