hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১৬৮৫

৪৫. সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার

اللؤلؤ و المرجان

১/২১ পরিচ্ছেদঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উক্তিঃ কোন মুসলিমকে গালি দেয়া পাপাচার আর তাকে হত্যা করা কুফরী।

১৬৮৫
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حَدِيثُ ابْنِ عُمَرَ رضي الله عنهما، قَالَ: قَالَ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ» .
ইবনু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জিব্রীল (‘আঃ) বরাবরই আমাকে প্রতিবেশী সম্পর্কে অসীয়ত করে থাকেন। এমনকি আমার মনে হয় যে, অচিরেই তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ২৮ হাদীস নং ৬০১৫; মুসলিম ৪৫ অধ্যায় ৪২, হাঃ ২৬২৫)