আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১৬৯৮
৪৬. ক্বাদর বা ভাগ্য
اللؤلؤ و المرجان
০/১ পরিচ্ছেদঃ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি মিথ্যারোপের প্রতি কঠোর হুশিয়ারী
১৬৯৮
আল লু'লু ওয়াল মারজানحديث عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ أَيُعْرَفُ أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ قَالَ: نَعَمْ قَالَ: فَلِمَ يَعْمَلُ الْعَامِلُونَ قَالَ: كُلٌّ يَعْمَلُ لِمَا خُلِقَ لَهُ، أَوْ لِمَا يُسِّرَ لَهُ
‘ইমরান ইব্নু হুসায়ন (রাঃ)থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি বলল, হে আল্লাহ্র রাসূল! জাহান্নামীদের থেকে জান্নাতীদেরকে চেনা যাবে? তিনি বললেনঃ হ্যাঁ। সে বলল, তাহলে ‘আমালকারীরা ‘আমাল করবে কেন? তিনি বললেনঃ প্রত্যেক ব্যক্তি ঐ ‘আমালই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অথবা যা তার জন্য সহজ করা হয়েছে। (বুখারী পর্ব ৮২ অধ্যায় ২ হাদীস নং ৬৫৯৬; মুসলিম ৪৬ অধ্যায় ১, হাঃ ২৬৪৯)