আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১৮২৩
৫১. জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভোগ ও তার বাসিন্দা
اللؤلؤ و المرجان
১/১২ পরিচ্ছেদঃ
কোন ব্যক্তির তার পরিবার-পরিজন, সন্তান-সন্ততি, পিতা-মাতা এবং সকল লোকের চেয়ে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বেশী ভালবাসা আবশ্যক হওয়ার বর্ণনা।
১৮২৩
আল লু'লু ওয়াল মারজানحديث أَبِي أَيُّوبَ رضي الله عنه قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ وَجَبَتِ الشَّمْسُ، فَسَمِعَ صَوْتًا فَقَالَ: يَهُودُ تُعَذَّبُ فِي قُبُورِهَا
আবূ আইয়ুব আনসারী (রা.)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, (একবার) সূর্য ডুবে যাওয়ার পর নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বের হলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে বলেনঃ ইয়াহূদীদের ক্ববরে আযাব দেয়া হচ্ছে। (বুখারী পর্ব ২৩ অধ্যায় ৮৭ হাদীস নং ১৩৭৫; মুসলিম ৫১/১৭, হাঃ ২৮৬৯)