hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১৮৩

৩. হায়িয

اللؤلؤ و المرجان

১/৭ পরিচ্ছেদঃ

‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলা ঈমানের প্রথম।

১৮৩
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَيْءٍ نَحْوَ الْحِلاَبِ فَأَخَذَ بِكَفِّهِ فَبَدَأَ بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ ثُمَّ الأَيْسَرِ، فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ
‘আয়িশাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন জানাবাতের গোসল করতেন, তখন হিলাবের অনুরূপ পাত্র চেয়ে নিতেন। তারপর এক আঁজলা পানি নিয়ে প্রথমে মাথার ডান পাশ এবং পরে বাম পাশ ধুয়ে ফেলতেন। দু’হাতে মাথায় পানি ঢালতেন।
(বুখারী পর্ব ৫ : /৬ হাঃ ২৫৮, মুসলিম ৩/৯, হাঃ ৩১৮)