hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ১৮৮৭

৫৩. সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা

اللؤلؤ و المرجان

১/১১ পরিচ্ছেদঃ

সে সকল গুণাবলী যেগুলো দ্বারা গুণান্বিত হলে কেউ ঈমানের স্বাদ পাবে।

১৮৮৭
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ
আবূ হুরাইরাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রকৃত মু’মিন একই গর্ত থেকে দু’বার দংশিত হয় না। (বুখারী পর্ব ৭৮ অধ্যায় ৮৩ হাদীস নং ৬১৩৩; মুসলিম ৫৩/১২, হাঃ ২৯৯৮)