hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ২৪

১. ঈমান

اللؤلؤ و المرجان

১/১০ পরিচ্ছেদঃ

ইসলামের ফাযীলাতের বর্ণনা এবং তার কোন্ কাজটি সর্বোত্তম।

২৪
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث عبْد اللهِ بْنِ عَمْرٍو أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الإِسْلامِ خَيْرٌ قَالَ: تُطْعِمُ الطَّعامَ وَتَقْرَأُ السَّلامَ عَلى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ
‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ)থেকে বর্ণিতঃ
‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করল, ইসলামের কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। (বুখারী পর্ব ২ : /৬ হাঃ ১২, মুসলিম ১/১৪ হাঃ ৪২)