hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ২৭৮

৪. সালাত

اللؤلؤ و المرجان

১/৩৩ পরিচ্ছেদঃ

চোগলখোরী কঠোরভাবে নিষিদ্ধ হওয়ার বর্ণনা।

২৭৮
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَر بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ فَيُصَلي إِلَيْهَا، وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذلِكَ فِي السَّفَرِ، فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الأُمَرَاءُ
ইব্‌নু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
ইব্‌নু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদের দিন যখন বের হতেন তখন তাঁর সম্মুখে ছোট নেযা (বল্লম) পুঁতে রাখতে নির্দেশ দিতেন। সেদিকে মুখ করে তিনি সলাত আদায় করতেন। আর লোকজন তাঁর পেছনে দাঁড়াতো। সফরেও তিনি তাই করতেন। এ হতে শাসকগণও এ পন্থা অবলম্বন করেছেন।
(বুখারী পর্ব ৮ : /৯০ হাঃ ৪৯৪, মুসলিম ৪/৪৭, হাঃ ৫০১)