hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৩২

১. ঈমান

اللؤلؤ و المرجان

১/১৫ পরিচ্ছেদঃ

ঈমানদারগণের একের অপরের উপর মর্যাদা এবং এ ব্যাপারে ইয়েমেনবাসীদের প্রাধান্য।

৩২
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَتاكُمْ أَهْلُ الْيَمَنِ، أَضْعَف قُلوبًا، وَأَرَقُّ أَفْئِدَةً، الْفِقْهُ يَمانٍ وَالْحِكْمَةُ يَمانِيَةٌ
আবূ হুরায়রাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ (রাঃ) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেন, ইয়ামানবাসীরা তোমাদের কাছে এসেছে। তাঁরা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল। আর মনের দিক থেকে অত্যন্ত দয়ার্দ্র। ফিকহ্ হল ইয়ামানীদের আর হিকমাত হল ইয়ামানীদের। (বুখারী পর্ব ৬৪ : /৭৪ হাঃ ৪৩৯০ মুসলিম কিতাবুল ঈমান হাঃ ৫২)