hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৩৬২

৫. মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা

اللؤلؤ و المرجان

১/৩১ পরিচ্ছেদঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উক্তিঃ যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করল সে আমাদের দলভুক্ত নয়।

৩৬২
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ، فَقُلْتُ: يَا عَمِّ مَا هذِهِ الصَّلاَةُ الَّتِي صَلَّيْتَ قَالَ: الْعَصْرُ، وَهذِهِ صَلاَةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ
আবূ উমামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একবার আমরা ‘উমার ইব্‌নু আবদুল আযীয (রহঃ)-এর সঙ্গে যুহরের সলাত আদায় করলাম। অতঃপর সেখান হতে বেরিয়ে আনাস ইব্‌নু মালিক (রাঃ)-এর নিকট গেলাম। আমরা গিয়ে তাঁকে ‘আসরের সলাত আদায়ে রত পেলাম। আমি তাঁকে বললাম চাচা! এ কোন্ সলাত যা আপনি আদায় করলেন? তিনি বললেন, ‘আসরের সলাত আর এ হলো আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সলাত, যা আমরা তাঁর সাথে আদায় করতাম। (বুখারী পর্ব ৯ : /১৩ হাঃ ৫৪৯, মুসলিম ৫/৩৪, হাঃ ৬২৩)