আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৪২৩
৬. মুসাফির ব্যক্তির সলাত ও তা ক্বসর করার বর্ণনা
اللؤلؤ و المرجان
১/১৩ পরিচ্ছেদঃ
কোন ব্যক্তি তার নিজের জন্য যা ভালবাসবে সেটা তার ভাইয়ের জন্যও ভালবাসা ঈমানের বৈশিষ্ট্যের অন্যতম তার প্রমাণ।
৪২৩
আল লু'লু ওয়াল মারজানحديث ابْنِ عُمَرَ قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجْدَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَسَجْدَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ؛ فَأَمَّا الْمَغْرِبُ وَالْعِشَاءُ، فَفِي بَيْتِهِ
ইবনু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে যুহরের পুর্বে দু রাক’আত, যুহরের পর দু’রাক’আত, মাগরিবের পর দু’রাক’আত, ‘ইশার পর দু’রাক’আত এবং জুমু’আহ্র পর দু’রাক’আত সলাত আদায় করছি। তবে মাগরিব ও ‘ইশার পরের সলাত তিনি তাঁর ঘরে আদায় করতেন। ইব্নু ‘উমার (রাঃ) আরও বলেন, আমার বোন (উম্মুল মু’মিনীন) হাফসাহ (রাঃ) আমাকে হাদীস শুনিয়েছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাযর হবার পর সংক্ষিপ্ত দু’রাক’আত সলাত আদায় করতেন। (ইব্নু ‘উমার (রাঃ) বলেন,) এটি ছিল এমন একটি সময়, যখন আমরা কেউ নাবী -এর খিদমতে হাযির হতাম না। ইব্নু আবু যিনাদ (রহঃ) বলেছেন, মূসা ইব্নু উক্বা (রাঃ) নাফি’ (রহঃ) হতে ‘ইশার পরে তাঁর পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন। (বুখারী পর্ব ১৯ : /২৯ হাঃ ১১৭৩, মুসলিম ৬/১৫, হাঃ ৭২৯)