আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৪৭৬
৬. মুসাফির ব্যক্তির সলাত ও তা ক্বসর করার বর্ণনা
اللؤلؤ و المرجان
১/৩৭ পরিচ্ছেদঃ
জাহিলী যুগের কর্মকাণ্ডের কারণে কি মানুষকে পাকড়াও করা হবে।
৪৭৬
আল লু'লু ওয়াল মারজানحديث ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلاَةَ حَتَّى تَبْرُزَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلاَةَ حَتَّى تَغِيبَ
ইবনু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন সূর্যের এক কিনারা উদিত হবে, তখন তা পরিস্কারভাবে উদিত না হওয়া পর্যন্ত সলাত আদায় বন্ধ রাখো। আবার যখন সূর্যের এক কিনারা অস্ত যাবে, তখন তা সম্পূর্ন অস্ত না যাওয়া পর্যন্ত তোমরা সলাত আদায় বন্ধ রাখ। (বুখারী পর্ব ৫৯ : /১১ হাঃ ৩২৭২, মুসলিম ৬/৫১ হাঃ ৮২৮)