আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৫৮৩
১২. যাকাত
اللؤلؤ و المرجان
১/১১ পরিচ্ছেদঃ
সে সকল গুণাবলী যেগুলো দ্বারা গুণান্বিত হলে কেউ ঈমানের স্বাদ পাবে।
৫৮৩
আল লু'লু ওয়াল মারজানحديث مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا أَعْتَقَتْ وَلِيدَةً لَهَا فَقَالَ لَهَا: وَلَوْ وَصَلْتِ بَعْضَ أَخْوالِكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ
ইবনু ‘আব্বাস (রাঃ)-এর আযাদকৃত গোলাম কুরায়বথেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী মায়মূনাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি তার এক বাঁদীকে মুক্ত করে দিলেন। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন তাকে বললেন, তুমি যদি একে তোমার মামাদের কাউকে দিয়ে দিতে তবে তোমার অধিক পুণ্য হত। (বুখারী পর্ব ৫১ : /১৬ হাঃ ২৫৯৪, মুসলিম ১২/১৪ হাঃ ৯৯৯)