আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৬৪৭
১২. যাকাত
اللؤلؤ و المرجان
১/৪৫ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পদ ছিনিয়ে নেয়ার ইচ্ছে করে তার রক্ত বিপদে পতিত তার প্রমাণ, এতে যদি সে নিহত হয় তবে সে জাহান্নামে যাবে। আর যে তার সম্পদ বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করে সে শহীদ।
৬৪৭
আল লু'লু ওয়াল মারজানحديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرَةٍ مَسْقُوطَةٍ، فَقَالَ: لَوْلاَ أَنْ تَكُونَ صَدَقَةً لأَكلْتُها
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, (একদা) পথ অতিক্রমকালে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পড়ে থাকা একটি খেজুর দেখে বললেন, এটা যদি সদাকাহর খেজুর বলে সংশয় না থাকতো, তবে আমি তা খেতাম। আবূ হুরায়রাহ্ (রাঃ) সূত্রে হাম্মাম (রহ.) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার বিছানায় পড়ে থাকা খেজুর আমি খাই। (বুখারী পর্ব ৩৪ : /৪ হাঃ ২০৫৫, মুসলিম ১২/৫০, হাঃ ১০৭১)