hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৭৬৫

১৫. হজ্জ

اللؤلؤ و المرجان

১/১৫ পরিচ্ছেদঃ

ঈমানদারগণের একের অপরের উপর মর্যাদা এবং এ ব্যাপারে ইয়েমেনবাসীদের প্রাধান্য।

৭৬৫
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: أَضْلَلْتُ بَعِيرًا لِي، فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ عَرَفَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا بِعَرَفَةَ، فَقُلْتُ: هذَا وَاللهِ مِنَ الْحُمْسِ، فَمَا شَأْنُهُ ههُنَا
জুবাইর ইব্‌নু মুত‘য়িম (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আমার একটি উট হারিয়ে ‘আরাফার দিনে তা তালাশ করতে লাগলাম। তখন আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ‘আরাফাহ্‌তে উকূফ করতে দেখলাম এবং বললাম, আল্লাহর কসম! তিনি তো কুরায়শ বংশীয়। এখানে তিনি কী করছেন? (বুখারী পর্ব ২৫/৯১ হাঃ ১৬৬৪, মুসলিম পর্ব ১৫/২১, হাঃ ১২২০)