hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৭৭৭

১৫. হজ্জ

اللؤلؤ و المرجان

১/২৪ পরিচ্ছেদঃ

আনসারগণকে ভালবাসা ঈমানের অন্তর্ভুক্ত তার প্রমাণ।

৭৭৭
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَصْحَابُهُ لِصُبْحِ رَابِعَةٍ يُلَبُّونَ بِالْحَجِّ، فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً، إِلاَّ مَنْ مَعَهُ الْهَدْيُ
ইব্‌নু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সাহাবীগণ (যুল হিজ্জার) ৪র্থ তারিখ সকালে (মাক্কায়) আগমন করেন এবং তাঁরা হাজ্জের জন্য তালবীয়া পাঠ করতে থাকেন। অতঃপর তিনি তাঁদের হাজ্জকে ‘উমরাহ্য় রূপান্তরিত করার নির্দেশ দিলেন। তবে যাঁদের সঙ্গে হাদী(হাজীদের যবহের জন্যে জানোয়ার) ছিল তাঁরা এ নির্দেশের অন্তর্ভুক্ত নন। (বুখারী পর্ব ১৮/৩ হাঃ ১০৮৫, মুসলিম পর্ব ১৫/৩১, হাঃ ১২৪০)