আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৭৮৩
১৫. হজ্জ
اللؤلؤ و المرجان
১/২৮ পরিচ্ছেদঃ
কাবীরা গোনাহের বর্ণনা এবং তন্মধ্যে যেটি সবচেয়ে বড়।
৭৮৩
আল লু'লু ওয়াল মারজানحديث زَيْدِ بْنِ أَرْقَمَ قِيلَ لَهُ: كَمْ غَزَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةٍ قَالَ: تِسْعَ عَشَرَةَ قِيلَ: كَمْ غَزَوْتَ أَنْتَ مَعَهُ قَالَ: سَبْعَ عَشَرَة قِيلَ: فَأَيُّهُمْ كَانَتْ أَوَّلَ قَالَ: الْعُسَيْرَةُ أَوِ الْعُشَيْرُ
আবূ ইসহাক (রহ.)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি যায়দ ইব্নু আরকামের পাশে ছিলাম। তখন তাকে জিজ্ঞেস করা হল, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কয়টি যুদ্ধ করেছেন? তিনি বললেন, ঊনিশটি। আবার জিজ্ঞেস করা হল কয়টি যুদ্ধে তাঁর সঙ্গে ছিলেন? তিনি বললেন, সতেরটিতে। বললাম, এসব যুদ্ধের কোন্টি সর্বপ্রথম সংঘটিত হয়েছিল? তিনি বললেন, ‘উশায়রাহ বা ‘উশাইর। (বুখারী পর্ব ৬৪/১ হাঃ ৩৯৪৯, মুসলিম পর্ব ১৫/৩৫, হাঃ ১২৫৪)