hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৭৯৭

১৫. হজ্জ

اللؤلؤ و المرجان

১/৩৩ পরিচ্ছেদঃ

চোগলখোরী কঠোরভাবে নিষিদ্ধ হওয়ার বর্ণনা।

৭৯৭
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث ابْنِ عُمَرَ، قَالَ: مَا تَرَكْتُ اسْتِلاَمَ هذَيْنِ الرُّكْنَيْنِ فِي شِدَّةٍ وَلاَ رَخَاءٍ مُنْذ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُمَا
ইব্‌নু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, যখন হতে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (তাওয়াফ করার সময়) এ দু’টি রুকন ইসতিলাম (চুমু) করতে দেখেছি, তখন হতে ভীড় থাকুক বা নাই থাকুক কোন অবস্থাতেই এ দু’-এর ইসতিলাম (চুমু) করা বাদ দেইনি। (বুখারী পর্ব ২৫/৫৭ হাঃ ১৬০৬, মুসলিম পর্ব ১৫/৪০, হাঃ ১২৬৮, আহমাদ ৪৮৮৭)