আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৮১১
১৫. হজ্জ
اللؤلؤ و المرجان
১/৪০ পরিচ্ছেদঃ
ঈমানের সত্যতা ও বিশুদ্ধতা।
৮১১
আল লু'লু ওয়াল মারজানحديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلَّى صَلاَةً بِغِيْرِ مِيقَاتِهَا، إِلاَّ صَلاَتَيْنِ: جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، وَصَلَّى الْفَجْرَ قَبْلَ مِيقَاتِهَا
‘আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দু’টি সালাত ব্যতীত আর কোন সালাত তার নির্দিষ্ট সময় ব্যতীত আদায় করতে দেখিনি। তিনি মাগরিব ও ‘ইশা একত্রে আদায় করেছেন এবং ফাজরের সালাত তার ওয়াক্তের আগে আদায় করেছেন। (বুখারী পর্ব ২৫/৯৯ হাঃ ১৬৮২, মুসলিম পর্ব ১৫/৪৮, হাঃ ১২৮৯)