hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৮৫০

১৫. হজ্জ

اللؤلؤ و المرجان

১/৫৯ পরিচ্ছেদঃ

আল্লাহ তা‘আলার বাণীর অর্থঃ অবশ্যই তিনি [মুহাম্মাদ (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম)] তাকে [জিবরীল (‘আ.)-কে] আরেকবার নাযিল অবস্থায় দেখেছেন আর নাবী (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম) কি মি‘রাজের রজনীতে তার পালনকর্তাকে দেখেছেন।

৮৫০
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلاَّ وَمَعَهَا مَحْرَمٌ فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً قَالَ: اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ
ইব্‌নু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, কোন পুরুষ যেন অপর মহিলার সঙ্গে নিভৃতে অবস্থান না করে, কোন স্ত্রীলোক যেন কোন মাহরাম সঙ্গী ছাড়া সফর না করে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! অমুক যুদ্ধের জন্য আমার নাম লেখা হয়েছে। কিন্তু আমার স্ত্রী হাজ্জযাত্রী। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘তবে যাও, তোমার স্ত্রীর সঙ্গে হাজ্জ কর।’(বুখারী পর্ব ৫৬/১৪ হাঃ ৩০০৬, মুসলিম কিতাবুল হাজ্জ হাঃ ১৩৪১)