আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৮৭৪
১৫. হজ্জ
اللؤلؤ و المرجان
১/৭১ পরিচ্ছেদঃ
আল্লাহ তা‘আলা আদামকে বলবেন, জাহান্নামে প্রেরিতদের থেকে প্রতি হাজারে নয়শত নিরানব্বই জনকে জাহান্নামের আগুন থেকে বের করে আন।
৮৭৪
আল লু'লু ওয়াল মারজানحديث زَيْدِ بْنِ ثَابِتٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّهَا طَيْبَةُ تَنْفِي الْخَبَثَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْفِضَّةِ
যায়দ ইবনু সাবিত (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এই মাদীনাহ হচ্ছে পবিত্র স্থান, আগুন যেভাবে রৌপ্যের কালিমা বিদূরিত করে এটাও খবীস ও অসৎদেরকে বিদূরিত করে। (বুখারী পর্ব ৬৫/১৫ হাঃ ৪৫৮৯, মুসলিম পর্ব ১৫/৮৮, হাঃ ১৩৮৪)