আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৯৮৮
২১. ক্রয়-বিক্রয়
اللؤلؤ و المرجان
১/১১ পরিচ্ছেদঃ
সে সকল গুণাবলী যেগুলো দ্বারা গুণান্বিত হলে কেউ ঈমানের স্বাদ পাবে।
৯৮৮
আল লু'লু ওয়াল মারজানحديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا فِي خَمْسَةِ أَوْسُقٍ أَوْ دُونَ خَمْسَةِ أَوْسُقٍ
আবদুল্লাহ ইবনু আবদুল ওহ্হাব (রহ.)থেকে বর্ণিতঃ
আমি মালিকের কাছে শুনেছি, উবায়দুল্লাহ ইবনু রাবী‘ (রহ.) তাঁকে জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান (রাঃ) সূত্রে আবু হুরায়রাহ্ (রাঃ) হতে দাঊদ (রহ.) এ হাদীস কি আপনার কাছে বর্ণনা করেছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাঁচ ওসাক অথবা পাঁচ ওসাকের কম পরিমাণে আরিয়্যা বিক্রয়ের অনুমতি দিয়েছেন। (বুখারী পর্ব ৩৪ : /৮৩, হাঃ ২১৯০, মুসলিম ২১/১৪, হাঃ ১৫৪১)