hadith book logo

আল লু'লু ওয়াল মারজান: হাদিস ৯৯৮

২১. ক্রয়-বিক্রয়

اللؤلؤ و المرجان

১/১৬ পরিচ্ছেদঃ

কল্যাণ কামনা করা ঈমানের অন্তর্ভুক্ত।

৯৯৮
আল লু'লু ওয়াল মারজান
সহিহ হাদিস
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَنْهَ عَنْهُ (أَيِ الْمُخَابَرَةِ) وَلكِنْ قَالَ: أَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهِ خَرْجًا مَعْلُومًا
ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বর্গাচাষ নিষেধ করেননি। তবে তিনি বলেছেন, তোমাদের কেউ তার ভাইকে জমি দান করুক, এটা তার জন্য তার ভাইয়ের কাছ হতে নির্দিষ্ট উপার্জন গ্রহণ করার চেয়ে উত্তম। (বুখারী পর্ব ৪১: /১০, হাঃ ২৩৩০; মুসলিম ২১/২১, হাঃ ১৫৫০)