hadith book logo

সিলসিলা সহিহা: হাদিস ১৯

১. উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

سلسلة صحيحة

১/১ পরিচ্ছেদঃ

উত্তম চরিত্র, অনুকম্পা ও (আত্মীয়তার) সম্পর্ক বজায় রাখা প্রসংগ

১৯
সিলসিলা সহিহা
সহিহ হাদিস
আবু হুরাইরাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
আবু হুরাইরাহ্ (রাঃ) থেকে মারফূ সূত্রে বর্ণিত; যখন তোমাদের কারো খাদেম (সেবক) তার নিকট খাবার নিয়ে আসে- যে (আগুনের) গরম ও (কাজের) কষ্ট সহ্য করেছে। যদি তার সাথে খেতে না বস তবে যেন তার খাবার হতে এক লোকমা (গ্রাস) হলেও তাকে (খাদেমকে) দেয়। (আস-সহীহাহ- ১০৪৩)

হাদীসটি সহীহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আহমাদ- ২/২০৪; ৪৬৪। আলবানী (রহঃ) বলেন: হাদীসটি সহীহ মুসলিমের শর্তে সহীহ্। সহীহ মুসলিমে কিছুটা ভিন্নভাবে হাদীসটি বর্ণিত হয়েছে।