২৪
সিলসিলা সহিহাইবনু আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়সাল্লাম)-এর কাছে এসে বলল, আমার বাবা হাজ্জ পালন না করেই মৃত্যুবরণ করেছে। আমি কি তার পক্ষ হতে হাজ্জ করতে পারব? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়সাল্লাম) বললেনঃ তুমি কী বল, যদি তোমার বাবার উপর কোন ঋণ থাকত তা তুমি পরিশোধ করতে না? সে বলল, হ্যা। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়সাল্লাম) বললেন, কাজেই তুমি তোমার বাবার পক্ষ হতে হাজ্জ পালন কর। (আস-সহীহাহ-৩০৪৭)
হাদিসটি সহীহ।
হাদিসটি সহীহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
আলবানী (রহঃ) বলেন: এর সানাদ সহীহ্, ছিক্বাহ ও সহীহ বুখারী ও সহীহ মুসলিমের বর্ণনাকারী।