৪১
সিলসিলা সহিহাআব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আমি তোমাদের ঐ ব্যক্তির সংবাদ দিব না? যে (জাহান্নামের) আগুনের জন্য হারাম অথবা যার জন্য (জাহান্নামের) আগুন হারাম?(রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন) প্রত্যেক হিতৈষী, নম্র ও শান্তের জন্য (জাহান্নামের আগুন হারাম)। (আস্-সহীহাহ-৯৩৮)
হাদীসটি সহীহ্।
হাদীসটি সহীহ্।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
তিরমিযী- ২/৮০; ইবনু হিব্বান- ১০৯৬, ১০৯৮; আল-খারায়িতী ‘মাকারিমুল আখলাক্ব’ ১১, ২৩; আহমাদ-১/৪১৫; তাবারানীর ‘আল-মুজামুল কাবীর’ ৩/৮৩/২; আবূল কাশেম কুশায়রী ‘আল-আরবাঈন’ ১/১৯২; বাগাভী ‘শরহে সুন্নাহ’ ১/৯৪।
শাইখ আলবানী (রহঃ) বিভিন্ন সানাদে বর্ণিত হাদীসগুলো দুর্বলতার উল্লেখ করার পর লেখেন- (আরবী) “উক্ত বাক্যে সম্মিলিতভাবে সাক্ষ্যস্বরূপ হাদীসটি সহীহ্- আল্লাহ্ই সর্বজ্ঞ।”
শাইখ আলবানী (রহঃ) বিভিন্ন সানাদে বর্ণিত হাদীসগুলো দুর্বলতার উল্লেখ করার পর লেখেন- (আরবী) “উক্ত বাক্যে সম্মিলিতভাবে সাক্ষ্যস্বরূপ হাদীসটি সহীহ্- আল্লাহ্ই সর্বজ্ঞ।”