৫৪
সিলসিলা সহিহাআবূ যার (রাঃ)থেকে বর্ণিতঃ
আবূ যার (রাঃ) নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয় তোমাদের ভাইগণ (দাস-দাসীগন) তোমাদের উপহার স্বরূপ। আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। যার অধীনে তার ভাই থাকবে তাকে যেন সে তা-ই খাওয়ায় যা সে খায়। আর তাকে তা-ই পরায় যা সে পরে। তাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিও না। যদি তাকে এমন কাজ করতে দাও যা তার সাধ্যাতীত তবে তাকে সাহায্য কর। (আস-সহীহাহ- ২৮৪২)
হাদীসটি সহীহ।
হাদীসটি সহীহ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
হাদীসটি আবূ যার (রাঃ) মারফূ’ সূত্রে রিওয়ায়াত করেছেন। সহীহ বুখারী- কিতাবুল ‘ইতক্ব (আরবী); এবং তাঁর ‘আল-আদাবুল মুফরাদ’ হা. ২৯-এ হাদীসটি রিওয়ায়াত করেছেন।
আর আল্লামা আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।
আর আল্লামা আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।