hadith book logo

সহিহ তারগিব ওয়াত তাহরিব: হাদিস ১০৪

৩. ইলম বা বিদ্যা অধ্যায়

صحيح ترغيب وطهريب

৩/৪ পরিচ্ছেদঃ

ওলামাগণকে সম্মান, মর্যাদা ও শ্রদ্ধা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ ও তাদেরকে অসম্মান করা ও তাদেরকে পরওয়া না করার প্রতি ভীতি প্ৰদৰ্শনঃ

১০৪
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাসান হাদিস
(حسن ) وَعَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍ، قَالَ:"لَقَدْ سَمِعْتُ حَدِيثًا مُنْذُ زَمَانٍ: إِذَا كُنْتَ فِي قَوْمٍ عِشْرِينَ رَجُلًا، أَوْ أَقَلَّ، أَوْ أَكْثَرَ، فَتَصَفَّحْتَ فِي وُجُوهِهِمْ، فَلَمْ تَرَ فِيهِمْ رَجُلًا يُهَابُ فِي اللهِ، فَاعْلَمْ أَنَّ الْأَمْرَ قَدْ رَقَّ ". رواه أحمد والطبراني في الكبير
আবদুল্লাহ বিন বুসর (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি বহুদিন পূর্বে একটি হাদীছ শুনেছিলামঃ “তুমি যদি কোন লোকদের মাঝে থাক যেখানে বিশজন বা তার চাইতে কম বা বেশী লোক থাকে। অতঃপর তাদের চেহারা দেখে যদি এমন কোন ব্যক্তি না পাও যাকে মহান পরাক্রমশালী আল্লাহর ব্যাপারে ভয় করা হয়। [১] তবে মনে করবে দ্বীন ক্ষীণ হয়ে গেছে।”
(আহমাদ ও ত্বাবরানী [কাবীর গ্রন্থে] হাসান সনদে হাদীছটি বর্ণনা করেছেন)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] অর্থাৎ- তাদের মধ্যে এমন আল্লাহ ভীরু পরেহজগার নেক লোক নেই। যার চেহারার দিকে তাকালে সততা ও নিষ্ঠার ছাপ লক্ষ্য করা যায়; ফলে তার প্রতি অন্তরে ভয় মিশ্রিত শ্রদ্ধা সৃষ্টি হয়, তাহলে মনে করবে ইসলাম ধর্ম তাদের মধ্যে ক্ষীণ ও দুর্বল হয়ে গেছে। (আল্লাহই অধিক জানেন)