hadith book logo

সহিহ তারগিব ওয়াত তাহরিব: হাদিস ১৪৩

৩. ইলম বা বিদ্যা অধ্যায়

صحيح ترغيب وطهريب

৩/১০ পরিচ্ছেদঃ

ঝগড়া-বিবাদ, একে অপরের উপর দলীল পেশ করা, পরাজিত করা, বিজয়ী হওয়া প্রভৃতি কাজ থেকে ভীতি প্ৰদৰ্শন এবং হকদার হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে ঝগড়া পরিত্যাগ করার প্ৰতি উদ্বুদ্ধ করণঃ

১৪৩
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাসান সহিহ
(حسن صحيح ) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْمِرَاءُ فِي الْقُرْآنِ كُفْرٌ. رواه أبو داود وابن حبان
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ
“কুরআন নিয়ে কুটতর্কে [১] লিপ্ত হওয়া কুফরী।”
(আবু দাউদ ও ইবনে হিব্বান হাদীছটি বর্ণনা করেছেন)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] যেমন এরূপ তর্কে লিপ্ত হওয়া যে, কুরআন নতুন না পুরাতন। অথবা কুরআনের সাদৃশ্যপূর্ণ আয়াত নিয়ে ঝগড়া-বিবাদ করা।