আল্লাহর ৯৯টি গুণবাচক নাম ও অর্থ
আবু হুরায়রা (রা.) বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "নিশ্চয়ই আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো আত্মস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে।" (সহীহ বুখারী: ২৭৩৬)
আল্লাহ
Allah
অর্থ: আল্লাহ
আর রাহমান
Ar-Rahman
অর্থ: পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়
আর-রাহীম
Ar-Rahim
অর্থ: অতিশয়-মেহেরবান, অতি দয়ালু
আল-মালিক
Al-Malik
অর্থ: সর্বকর্তৃত্বময়, অধিপতি, মালিক
আল-কুদ্দুস
Al-Quddus
অর্থ: নিষ্কলুষ, অতি পবিত্র
আস-সালাম
As-Salam
অর্থ: নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী, ত্রাণকর্তা, দোষমুক্ত
আল-মু'মিন
Al-Mu'min
অর্থ: নিরাপত্তা ও ঈমান দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী
আল-মুহাইমিন
Al-Muhaymin
অর্থ: পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী
আল-আ'জীজ
Al-'Aziz
অর্থ: পরাক্রমশালী, অপরাজেয়, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত
আল-জাব্বার
Al-Jabbar
অর্থ: দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত
আল-মুতাকাব্বিইর
Al-Mutakabbir
অর্থ: নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত, অহংকারী
আল-খালিক্ব
Al-Khaliq
অর্থ: সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী
আল-বারী
Al-Bari'
অর্থ: সঠিকভাবে সৃষ্টিকারী
আল-মুছউইর
Al-Musawwir
অর্থ: আকৃতি-দানকারী
আল-গফ্ফার
Al-Ghaffar
অর্থ: পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল
আল-ক্বাহার
Al-Qahhar
অর্থ: কঠোর, মহাপ্রতাবশালী, দমনকারী
আল-ওয়াহ্হাব
Al-Wahhab
অর্থ: সবকিছু দানকারী, দানশীল, স্থাপনাকারী
আর-রজ্জাক্ব
Ar-Razzaq
অর্থ: রিযিকদাতা
আল ফাত্তাহ
Al-Fattah
অর্থ: বিজয়দানকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রারম্ভকারী
আল-আ'লীম
Al-'Alim
অর্থ: সর্বজ্ঞ, মহাজ্ঞানী
আল-ক্ববিদ্ব'
Al-Qabid
অর্থ: নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী
আল-বাসিত
Al-Basit
অর্থ: প্রশস্তকারী
আল-খফিদ্বু
Al-Khafid
অর্থ: অবনতকারী (কাফির ও মুশরিকদের, অবিশ্বাসীদের অপমানকারী)
আর-রফীই'
Ar-Rafi'
অর্থ: উন্নতকারী, উঁচুকারী
আল-মুই'জ্ব
Al-Mu'iz
অর্থ: সম্মান-দানকারী
আল-মুদ্বি'ল্লু (আল-মুযিল্ল)
Al-Muzil
অর্থ: (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী, সম্মান হরণকারী
আস্-সামিই'
As-Sami'
অর্থ: সর্বশ্রোতা
আল-বাছীর
Al-Basir
অর্থ: সর্ববিষয়-দর্শনকারী, সর্বদ্রষ্টা
আল-হা'কাম
Al-Hakam
অর্থ: অটল বিচারক, মহা বিচারপতি, হুকুমদাতা
আল-আ'দল
Al-'Adl
অর্থ: পরিপূর্ণ-ন্যায়বিচারক, নিখুঁত, ন্যায় বিচারক
আল-লাতীফ
Al-Latif
অর্থ: সকল-গোপন-বিষয়ে-অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক
আল-খ'বীর
Al-Khabir
অর্থ: সকল ব্যাপারে জ্ঞাত, সর্বজ্ঞ
আল-হা'লীম
Al-Halim
অর্থ: অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল, প্রশ্রয়দাতা
আল-আ'জীম
Al-'Azim
অর্থ: সর্বোচ্চ-মর্যাদাশীল, মহা মর্যাদাপূর্ণ, অতি বিরাট
আল-গফুর
Al-Ghafoor
অর্থ: পরম ক্ষমাশীল, মার্জনাকারী, অতীব ক্ষমাশীল
আশ্-শাকুর
Ash-Shakur
অর্থ: গুনগ্রাহী, সুবিবেচক
আল-আ'লিইউ
Al-'Ali
অর্থ: উচ্চ-মর্যাদাশীল
আল-কাবিইর
Al-Kabir
অর্থ: সুমহান, অতি বিরাট
আল-হা'ফীজ
Al-Hafiz
অর্থ: সংরক্ষণকারী
আল-মুক্বীত
Al-Muqit
অর্থ: সকলের জীবনোপকরণ-দানকারী, সংরক্ষণকারী, লালনপালনকারী
আল-হাসীব
Al-Hasib
অর্থ: হিসাব-গ্রহণকারী, মহা মীমাংসাকারী
আল-জালীল
Aj-Jalil
অর্থ: পরম মর্যাদার অধিকারী, গৌরবান্বিত
আল-কারীম
Al-Karim
অর্থ: সুমহান দাতা, মহা সম্মানিত, মহা দয়ালু
আর-রক্বীব
Ar-Raqib
অর্থ: তত্ত্বাবধায়ক
আল-মুজীব
Al-Mujib
অর্থ: জবাব-দানকারী, সাড়া দানকারী, উত্তরদাতা, দো‘আ কবুলকারী
আল-ওয়াসি'
Al-Wasi'
অর্থ: সর্ব-ব্যাপী, অসীম, ব্যাপক
আল-হাকীম
Al-Hakim
অর্থ: পরম-প্রজ্ঞাময়, সুবিজ্ঞ, সুদক্ষ
আল-ওয়াদুদ
Al-Wadud
অর্থ: (বান্দাদের প্রতি) সদয়, প্রেমময়, পরম স্নেহশীল
আল-মাজীদ
Al-Majid
অর্থ: সকল-মর্যাদার-অধিকারী, মহিমান্বিত, সম্মানিত
আল-বাই'ছ'
Al-Ba'ith
অর্থ: পুনুরুজ্জীবিতকারী
আশ্-শাহীদ
Ash-Shahid
অর্থ: সর্বজ্ঞ-স্বাক্ষী, প্রত্যক্ষদর্শী
আল-হা'ক্ব
Al-Haqq
অর্থ: পরম সত্য
আল-ওয়াকিল
Al-Wakil
অর্থ: পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী, তত্ত্বাবধায়ক, সহায় প্রদানকারী, আস্থাভাজন উকিল
আল-ক্বউইউ
Al-Qawee
অর্থ: পরম-শক্তির-অধিকারী
আল-মাতীন
Al-Matin
অর্থ: সুদৃঢ়, সুস্থির
আল-ওয়ালিইউ
Al-Walee
অর্থ: অভিভাবক ও সাহায্যকারী
আল-হা'মীদ
Al-Hamid
অর্থ: সকল প্রশংসার অধিকারী, সকল প্রশংসার দাবীদার, মহা প্রশংসনীয়
আল-মুহছী
Al-Muhsi
অর্থ: সকল সৃষ্টির ব্যপারে অবগত
আল-মুব্দি'
Al-Mubdi'
অর্থ: প্রথমবার-সৃষ্টিকর্তা, অগ্রণী, প্রথম প্রবর্তক
আল-মুঈ'দ
Al-Mu'eed
অর্থ: পুনরায়-সৃষ্টিকর্তা
আল-মুহ'য়ী
Al-Muhyee
অর্থ: জীবন-দানকারী
আল-মুমীত
Al-Mumeet
অর্থ: মৃত্যু-দানকারী
আল-হাইয়্যু
Al-Hayy
অর্থ: চিরঞ্জীব, যার কোন শেষ নেই
আল-ক্বাইয়্যুম
Al-Qayyum
অর্থ: সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী
আল-ওয়াজিদ
Al-Wajid
অর্থ: অফুরন্ত ভান্ডারের অধিকারী
আল-মুহীত
Al-Muhit
অর্থ: পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী
আল-ওয়াহি'দ
Al-Wahid
অর্থ: এক ও অদ্বিতীয়
আছ্-ছমাদ
As-Samad
অর্থ: অমুখাপেক্ষী,অবিনশ্বর, চিরন্তন, স্বয়ং সম্পূর্ণ
আল-ক্বদির
Al-Qadir
অর্থ: সর্বশক্তিমান, মহা ক্ষমতাধর
আল-মুক্ব্তাদির
Al-Muqtadir
অর্থ: নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী
আল-মুক্বদ্দিম
Al-Muqaddim
অর্থ: অগ্রসারক, সর্বাগ্রে সহায়তা প্রদানকারী
আল-মুয়াক্খির
Al-Mu'akhkhir
অর্থ: অবকাশ দানকারী, বিলম্বকারী
আল-আউয়াল
Al-'Awwal
অর্থ: অনাদি, প্রথম
আল-আখির
Al-'Akhir
অর্থ: অনন্ত, সর্বশেষ
আজ-জ'হির
Az-Zahir
অর্থ: সম্পূর্নরূপে-প্রকাশিত, প্রকাশ্য
আল-বাত্বিন
Al-Batin
অর্থ: দৃষ্টি হতে অদৃশ্য, গোপন
আল-ওয়ালি
Al-Wali
অর্থ: সমস্ত কিছুর অভিভাবক
আল-মুতাআ'লি
Al-Muta'ali
অর্থ: সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে
আল-বার্
Al-Barr
অর্থ: পরম-উপকারী, অণুগ্রহশীল, কল্যাণকারী
আত্-তাওয়াব
At-Tawwab
অর্থ: তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী, ক্ষমাকারী
আল-মুনতাক্বিম
Al-Muntaqim
অর্থ: প্রতিশোধ-গ্রহণকারী
আল-আ'ফঊ
Al-'Afuww
অর্থ: পরম-উদার, শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী, পাপ মোচনকারী
আর-রউফ
Ar-Ra'uf
অর্থ: পরম-স্নেহশীল, সদয়, সমবেদনা প্রকাশকারী, দয়াশীল
মালিকুল-মুলক
Malik Al-Mulk
অর্থ: সমগ্র জগতের বাদশাহ্
যুল-জালালি-ওয়াল-ইকরাম
Zul-l-Jalal wal-Ikram
অর্থ: মহিমান্বিত ও দয়াবান সত্তা, মহা মর্যাদাবান, মহা মহত্ত্ব ও মহা সম্মানিত
আল-মুক্ব্সিত
Al-Muqsit
অর্থ: হকদারের হক-আদায়কারী
আল-জামিই'
Aj-Jami'
অর্থ: একত্রকারী, সমবেতকারী
আল-গণিই'
Al-Ghanee
অর্থ: অমুখাপেক্ষী ধনী
আল-মুগণিই'
Al-Mughnee
অর্থ: পরম-অভাবমোচনকারী, সমৃদ্ধকারী, উদ্ধারকারী
আল-মানিই'
Al-Mani'
অর্থ: অকল্যাণরোধক, প্রতিরোধকারী, রক্ষাকর্তা, নিষেধকারী, বারণকারী
আয্-যর
Ad-Darr
অর্থ: ক্ষতিসাধনকারী, যন্ত্রনাদানকারী, উৎপীড়নকারী
আন্-নাফিই'
An-Nafi'
অর্থ: কল্যাণকারী, অনুগ্রাহক, উপকারকারী, হিতকারী
আন্-নূর
An-Nur
অর্থ: পরম-আলো, আলোক
আল-হাদী
Al-Hadi
অর্থ: পথ-প্রদর্শক, হিদায়েতকারী
আল-বাদীই'
Al-Badi'
অর্থ: অতুলনীয়
আল-বাক্বী
Al-Baqi
অর্থ: চিরস্থায়ী, অবিনশ্বর
আল-ওয়ারিস'
Al-Warith
অর্থ: উত্তরাধিকারী
আর-রাশীদ
Ar-Rashid
অর্থ: সঠিক পথ-প্রদর্শক, বিচক্ষণ, সচেতন
আস-সবুর
As-Sabur
অর্থ: অত্যধিক ধৈর্যধারণকারী
