hadith book logo

জাকাতের গুরুত্ব, ফজিলত ও ব্যয়ের খাতসমূহ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

যাদের ওপর জাকাত ওয়াজিব:

যাদের ওপর জাকাত ওয়াজিব তারা তিন প্রকার:

১.নিসাব পরিমাণ সম্পদের মালিক।

২.যাদের সম্পদের ওপর পূর্ণ এক বছর অতিবাহিত হয়েছে। তবে ফসলের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়া জরুরি নয় বরং ফসলের জাকাতের সম্পর্ক ফসল পাকার সাথে।

৩.ফলের জাকাত ওয়াজিব হয় যখন তা পরিপক্কতা লাভ করে এবং খাওয়ার উপযোগী হয়।

* জাকাত ওই সব লোকের ওপর ওয়াজিব হয় যাদের নিকট সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা তৎসমান অর্থ প্রয়োজনের অতিরিক্ত এক বছর যাবৎ রিজার্ভ বা জমা আছে।