hadith book logo

জাকাতের গুরুত্ব, ফজিলত ও ব্যয়ের খাতসমূহ

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

স্বর্ণ রুপার ওপর জাকাত ওয়াজিব হয়:

বর্তমান বাজার অনুসারে স্বর্ণ ও রৌপ্যের মূল্যের ব্যবধান অনেক বেশি। তবে দরিদ্র, অসহায় ও মিসকিনদের সুবিধা বিবেচনায় রুপার মূল্যই জাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে বিবেচনা করা উচিৎ। তাই বলা যায় সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য (বর্তমান বাজার অনুসারে ১২-১৩ হাজার টাকা) প্রয়োজনের অতিরিক্ত বিদ্যমান থাকার অর্থই হল তার ওপর জাকাত ওয়াজিব। তবে এ অবস্থায় জাকাত ওয়াজিব হওয়ার দু’টি শর্ত আছে- এক. ঋণগ্রস্ত না হতে হবে। দুই. অতিরিক্ত সম্পদের মেয়াদ এক বছর পার হতে হবে।