hadith book logo

ঈদের তাৎপর্য, করণীয় ও বর্জনীয়

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

(৬) ঈদের সালাতে কোন আজান ও একামত নেই।

হাদিসে এসেছে :—

عن ابن عباس و جابر رضى الله عنهما قالا : لم يكن يؤذن يوم الفطر ولا يوم الأضحى . ( رواه البخاري )

ইবনে আববাস ও জাবের রা. থেকে বর্ণিত তারা বলেন : ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাতে আজান দেয়া হতো না। (বর্ণনায় : বোখারি)

وعن جابر بن سمرة قال : صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير أذان ولا إقامة .( رواه مسلم )

জাবের ইবনে সামুরা রা. থেকে বর্ণিত তিনি বলেন : আমি বহুবার রাসূলে করিম স.-এর সাথে দু ঈদের সালাত আদায় করেছি কোন আজান ও ইকামাত ব্যতীত। (বর্ণনায় : মুসলিম)