hadith book logo

ঈদের তাৎপর্য, করণীয় ও বর্জনীয়

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

(৮) ঈদের খুতবা শ্রবণ

সালাতের পর ইমাম দুটো খুতবা দেবেন। সে খুতবায় তিনি আল্লাহ রাববুল আলামিনের প্রশংসা ও গুন-গান, অধিক পরিমাণে তাকবীর পাঠ করবেন। তবে ঈদের সালাত আদায়কারীকে ঈদের খুতবা শুনতেই হবে এমন কথা নেই। যেমন হাদিসে এসেছে—

عن عبد الله بن السائب رضى الله عنه قال : شهدت العيد مع النبي صلى الله عليه وسلم فلما قضى الصلاة قال : ( إنا نخطب فمن أحب أن يجلس فليجلس ومن أحب أن يذهب فليذهب )( رواه أبو داود وصححه الألباني )

আব্দুল্লাহ বিন সায়েব রা. থেকে বর্ণিত তিনি বলেন : আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের সালাত শেষ করলেন, বললেন : (আমরা এখন খুতবা দেব। যার ভাল লাগে সে যেন বসে আর যে চলে যেতে চায় সে যেতে পারে।) (বর্ণনায় : আবু দাউদ)

আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে খুতবা শুনলে অনেক সওয়াব অর্জন করা যাবে। তাতে যেমন আল্লাহ রাববুল আলামিনের জিকির আছে, দ্বীনি শিক্ষা বিষয়ক কথা-বার্তা রয়েছে তেমনি রয়েছে ফেরেশতাদের আগমন ও আল্লাহ তাআলার সাকীনা ও রহমত। তাই এটা অবহেলা করে হারানো উচিৎ নয়।