hadith book logo

হজে প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতাওয়া

লেখকঃ সাঈদ আব্দুল কাদির বাশানফার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ফাতওয়া: ১৬.

আবু রাযীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা বৃদ্ধ, তিনি হজ, ওমরা ও সফর করতে পারেন না? তিনি বললেন: “তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ ও ওমরা কর”। [আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী। ইমাম তিরমিযী হাদীসটি হাসান ও সহীহ বলেছেন।]