১
হজে প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতাওয়া
লেখকঃ সাঈদ আব্দুল কাদির বাশানফার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৩
ফাতওয়া: ৩০.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোযা‘আ গোত্রের নাজিয়া জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, যেসব হাদি অচল হয়ে যায় কি করব? তিনি বললেন: “জবেহ কর, অতঃপর তার পা রক্তে চুবিয়ে দাও এবং মানুষ ও তার মাঝ থেকে সরে দাঁড়াও, যেন তারা তা খেয়ে নেয়”। [তিরমিযী ও আবু দাউদ। আবু দাউদ নাজিয়াকে আসলামী গোত্রের বলেছেন।]