১
হজে প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতাওয়া
লেখকঃ সাঈদ আব্দুল কাদির বাশানফার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
ফাতওয়া: ৩৮.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় মুহরিম কোনো কোনো প্রাণী হত্যা করতে পারবে? তিনি বললেন: “সাপ, বিচ্ছু ও ইঁদুর, কাক ঢিল ছুড়ে তাড়িয়ে দিবে হত্যা করবে না, আর কামড়ানো কুকুর ও চিল। [মুহরিমের পক্ষে শিকার করা বৈধ নয়, তবে এসব প্রাণী হত্যা করা বৈধ। অনুবাদক।] আবু দাউদ ও অন্যান্য মুহাদ্দিস আবু সা‘ঈদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।