hadith book logo

ইসলাম নিয়ে বিদ্রূপের ভয়ঙ্কর প্রবণতা

লেখকঃ ড. আমীন ইব্‌ন আব্দুল্লাহ আশ-শাকাওয়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ইসলাম নিয়ে বিদ্রূপের ভয়ঙ্কর প্রবণতা

যে কর্মগুলো সম্পাদনের মাধ্যমে মানুষ ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় এবং জাহান্নাম হয়ে যায় তার স্থায়ী ঠিকানা, তার একটি হলো আল্লাহ, তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), তাঁর কিতাব (কুরআন শরীফ) অথবা মুমিনদের বিদ্রূপ করা। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রয়োজন সুপরিসর জায়গা এবং দীর্ঘ সময়। তাই আমরা নিচের কয়েকটি উপশিরোনামে ভাগ করে বিষয়টি সংক্ষেপে আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ।

১. বিদ্রূপের সংজ্ঞা এবং এর কিছু দৃষ্টান্ত।

২. বিদ্রূপের বিধান, বিদ্রূপকারীর কুফরের প্রমাণ এবং এ ব্যাপারে আলেমদের অভিমত।

৩. বিদ্রূপকারীর তাওবার বিধান, তা কবুল হবে কি হবে না?

৪. বর্তমান যুগের বিদ্রূপের কিছু চিত্র।