১
ইসলাম নিয়ে বিদ্রূপের ভয়ঙ্কর প্রবণতা
লেখকঃ ড. আমীন ইব্ন আব্দুল্লাহ আশ-শাকাওয়ী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
বিদ্রূপের সংজ্ঞা :
আরবী যে ইস্তিহযা’ শব্দের অর্থ করা হয়েছে বিদ্রূপ, তার উদ্ভব استهزأ يستهزئ শব্দ থেকে। আরবী এ শব্দের ধাতুমূল হলো ( ه- ز-ء ), শব্দটি বরাবরই ব্যবহৃত হয় ব্যঙ্গ-বিদ্রূপ ও খেল-তামাশা অর্থে। [ইবন ফারেস, মাকায়ীস : ৬/৫২; রাগেব ইসফাহানী, মুফরাদাত : ৫৪০]